শিক্ষা, দাওয়াহ ও মানবকল্যাণে নিবেদিত একটি প্রতিষ্ঠান
বাইতুস সাদাকাহ ফাউন্ডেশন শিক্ষা, দাওয়াহ ও পূর্ণাঙ্গ মানবকল্যাণে নিবেদিত একটি অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান। যার নিবন্ধন নম্বর: এস-১৩১১১/২০১৯। ২০১৭ সালে শায়খ আহমাদুল্লাহ এটি প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে প্রত্যক্ষভাবে পরিচালনা করছেন।
এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ মহানবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পদাঙ্ক অনুসরণ করে আত্মমানবতার সেবা, সমাজ-সংস্কার, মহোত্তম নীতিচেতনার সঞ্চার ও পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন করে যাচ্ছে।
কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং বিশুদ্ধ ইলমের প্রচার ও বিস্তার বাইতুস সাদাকাহ ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। সালাফে সালিহীনের পথ ধরে কুরআন ও সুন্নাহ ভিত্তিক মধ্যমপন্থা অবলম্বন করা আমাদের নীতি।
নীতি ও আদর্শ
-
পবিত্র কুরআন ও আল্লাহর রাসূল মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাহ তথা কর্মনীতিই বাইতুস সাদাকাহ ফাউন্ডেশনের মূল আদর্শ।
-
ইসলামের প্রাথমিক যুগের শ্রেষ্ঠ মুসলিমদের অনুসৃত পদ্ধতির আলোকে কুরআন ও সুন্নাহভিত্তিক মধ্যমপন্থা অবলম্বন করা আমাদের নীতি।
-
উম্মাহর ঐক্য, সংহতি ও পারস্পরিক ভ্রাতৃত্বের নীতি মেনে চলা।
-
সৎকাজে উৎসাহ দান ও অসৎকাজ থেকে বিরত রাখার মাধ্যমে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সংহতকরণ এবং মানবিক চেতনার জাগরণ।
-
ইসলামী দাওয়াহ এবং কার্যক্রমের ক্ষেত্রে উগ্রতা বা কঠোরতা পরিহার করে উদারতা ও সহনশীলতার নীতি অবলম্বন করা এবং দাওয়াহ ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় প্রজ্ঞা, বিচক্ষণতা এবং পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা।
-
আল্লাহর সৃষ্টির প্রতি সহানুভূতিশীল হওয়া এবং মানুষের কল্যাণে কাজ করাকে আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হিসেবে দেখা।
-
ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের জন্য দাওয়াহ ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করা।
-
জনগণের প্রদত্ত দান অর্থ ও সম্পদকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত হিসেবে গণ্য করা এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা।
-
সংগৃহীত তহবিল এবং ব্যয়ের প্রতিটি হিসেবের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা।
-
পরিচালনা পর্ষদ এবং কর্মীদের সকল কাজের জবাবদিহিতা নিশ্চিত করা।
-
প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরীক্ষণের ব্যবস্থা রাখা।
-
প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীদের মধ্যে সর্বোচ্চ সততা ও নৈতিকতার মান বজায় রাখা। কোনো প্রকার দুর্নীতি বা অনিয়মকে প্রশ্রয় না দেওয়া।
-
সকল ক্ষেত্রে পেশাদারিত্ব নিশ্চিত করা; শিক্ষা, দাওয়াহ ও সেবামূলক কার্যক্রমে গুণগত মান বজায় রাখা।
-
রাজনৈতিক কর্ম ও অবস্থান গ্রহণ থেকে বিরত থাকা এবং যে কোনো রাজনৈতিক দল-উপদল বা গোষ্ঠীর প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে কাজ করা।
লক্ষ্য-উদ্দেশ্য
-
কুরআন ও সুন্নাহভিত্তিক বিশুদ্ধ ইসলামী জ্ঞানের প্রসার।
-
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যোগ্য ইসলামী আলোচক ও দা'ঈ তৈরি করা।
-
কুরআন-সুন্নাহভিত্তিক যুগোপযোগী শিক্ষা গবেষণাকেন্দ্র স্থাপন, পাঠক্রম ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা।
-
বাইতুস সাদাকাহ ফাউন্ডেশনের চেতনাকে কেন্দ্রে রেখে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনা।
-
বাইতুস সাদাকাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ২০৩০ সাল নাগাদ বছরে ১ লক্ষ বেকার তরুণের কর্মসংস্থান সৃষ্টি।
-
অসহায় ও দরিদ্র নারীদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা।
-
দরিদ্র ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ প্রদান ও সহায়ক কার্যক্রম পরিচালনা।
-
শিক্ষা, সংস্কৃতি ও নানা সামাজিক ও জীবনমুখী বিষয়ের ওপর প্রতিযোগিতার আয়োজন।
আয়-ব্যয়ের নীতিমালা
বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত স্বেচ্ছা অনুদান ও অর্থসহায়তা।
সদস্য, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের এককালীন ও নিয়মিত অনুদান।
ফাউন্ডেশনের যে কোনো প্রকল্পের জন্য সংগৃহীত অর্থ।
সচ্ছল মুসলিমদের প্রদেয় যাকাত।
ইফতার ও কুরবানীসহ বিশেষ বিশেষ খাতে উসূলকৃত অর্থ।
ফাউন্ডেশনের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের আয়।
English
Bangla




